আমার মনের মাঝে লুকিয়ে থাকা সুমেস্বরী,
তোমার ঐ রূপ দেখে মোর মন ভরি গো প্রান ভরি।
না দেখা তোমার হাতে ধরি, তোমার পায়ে পরি
তোমার প্রবল স্রোতে ভেসে যাক মোর মন তরী।
দেখে তোমার দু'পাশের ঐ উচু নিচু সবুজ পাহাড়ী,
ইচ্ছে করে তোমার এ বালু তীরে করি মোর ঘরবাড়ি।
তোমার ঐ শীতল গায়ে ভেসে মোর মন হারিয়েছি,
না বুঝেই তাকে মোর সব সপেছি গো সব সপেছি,
তোমার গায়ে পা ডুবিয়ে আমি নায়ে ভেসেছি,
নিজের সুরে গলা ছেড়ে গান গেয়েছি,
পশ্চিম আকাশে ঐ সূর্যটাকে ডুবে যেতে দেখেছি,
তোমায় আমি স্বাক্ষী করে তাকে নিয়ে কবিতা লিখেছি।
সুমেস্বরী তোমার জলে মোর স্নান করা হয়নি,
তাই মোর মনের সকল আশা পূরণ হয়নি।
সুমেস্বরী মোর যে আশা পূরণ হয়নি এবেলা,
তা আমি পূরণ করব এসে অন্য কোন বেলা,
এতো মোর নয় হেলা গো নয় হেলা।
আমি পারিনা বাজাতে দুখের সাথী ঐ বেহালা,
তবুও তোমার এই গান আমি গাইব ছেড়ে গলা,
তোমার কাছে আসব ফিরে সাঙ্গ করে ভবের খেলা।
আমার মনের মাঝে সুখের স্মৃতি সুমেস্বরী,
তোমায় আবার দেখার আগে যেন না মরি গো না মরি।
Monday, January 24, 2011
Thursday, January 6, 2011
আজকের পূর্ণিমা
আজ এ পূর্ণিমা রাতে
হাত রেখে তোমার হাতে
ইচ্ছে করে জীবনানন্দ হতে
চাঁদের চেয়ে রাত পোহাতে।
এমন রাতে পানিতে নেশা হয়
মাতালের মত করি অভিনয়
মনে থাকে না কোন ডর ভয়
মনে থাকে না নিজের পরিচয়।
পানির নেশার ঘুরছে পৃথিবী
না, আর নয় কোন দানবী
এ দেখি কোন এক মায়াবী
মন ভোলানো কোন মানবী।
বাইরে আজ ভরা জোছনা
মন আমার ঘরে থাকছেনা
আর কেউতো দেখি বেরুচ্ছেনা
কেউ কি চাঁদকে ভালবাসে না।
এই পূর্ণিমা শেয়াল ডাকা
রূপালী সমুদ্রে সব ঢাকা
রাস্তা গুলো আঁকা-বাকা
তবুও যাচ্ছে তা দেখা।
আজ রাতের পূর্ণিমার পরিচয়
শহরবাসীর থাকার কথা নয়
পৃথিবী দেখেছে তারা কৃত্রিম আলোয়
যাতে জোছনা স্নান নাহি হয়।
আজকের এই পূর্ণিমা আমাদের
এই পূর্ণিমা সব ভবঘুরেদের
বুদ্ধ পূর্ণিমা শুধু বুদ্ধদেবের
আর বাকি সব জীবনানন্দের।
হাত রেখে তোমার হাতে
ইচ্ছে করে জীবনানন্দ হতে
চাঁদের চেয়ে রাত পোহাতে।
এমন রাতে পানিতে নেশা হয়
মাতালের মত করি অভিনয়
মনে থাকে না কোন ডর ভয়
মনে থাকে না নিজের পরিচয়।
পানির নেশার ঘুরছে পৃথিবী
না, আর নয় কোন দানবী
এ দেখি কোন এক মায়াবী
মন ভোলানো কোন মানবী।
বাইরে আজ ভরা জোছনা
মন আমার ঘরে থাকছেনা
আর কেউতো দেখি বেরুচ্ছেনা
কেউ কি চাঁদকে ভালবাসে না।
এই পূর্ণিমা শেয়াল ডাকা
রূপালী সমুদ্রে সব ঢাকা
রাস্তা গুলো আঁকা-বাকা
তবুও যাচ্ছে তা দেখা।
আজ রাতের পূর্ণিমার পরিচয়
শহরবাসীর থাকার কথা নয়
পৃথিবী দেখেছে তারা কৃত্রিম আলোয়
যাতে জোছনা স্নান নাহি হয়।
আজকের এই পূর্ণিমা আমাদের
এই পূর্ণিমা সব ভবঘুরেদের
বুদ্ধ পূর্ণিমা শুধু বুদ্ধদেবের
আর বাকি সব জীবনানন্দের।
Subscribe to:
Posts (Atom)