ভেবে ছিলাম লিখব এক কবিতা,
বিষয় বস্তু হবে নদীর সাথে কথা।
কিন্তু সে কবিতা হয়ে গেল বৃথা,
সাইকেলটা না থাকায় যাওয়া হলনা সেথা।
নদীটা এখান থেকে একটু দূরে,
চলে যেন ঠিক পাহাড়ি নদীর সূরে,
কল্পনা বিলাসে সুতো দিয়ে বেধেছি এক কুড়ে,
বলেছি কথা নদীর সাথে বসে সেই নদীর ধারে।
নদীরে বলি, "নদী নেবে তোমার সাথে?"
নদী বলে, "কি আছে আমার জীবন পখে?"
"কেন? আছে না, সাগরের সাথে মিলন?"
"মিলন! সে তো মিলন নয় রিতিমত শোষন,
মিশলে সাগরে, কেউ আর নদীরে করে না পোষন,
আর সাগর বলে, নদী আমায় করছে দূষন।"
"কেন সুখ? সেও কি নেই তোমার?"
"সুখ! কে বলে তা আমার?
প্রকৃতিই যে করছে শাষন সবার,
তবে তোমার আমার ভেদ রইল কি আর?"
নদী বলে, "কি প্রশ্ন আরো আছে?"
আমি বলি, "এ সন্ধ্যায় পথ হারাব পাছে।"